দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে ৪১৮ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি

35

বাগেরহাট :
বাগেরহাটে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৪১৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এককালীন শিক্ষাবৃত্তির চেক তুলে দিয়েছে জেলা পরিষদ।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।

প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও নানা প্রতিকূলতার কারণে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ে। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, মেধা, জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা ধারণ করে মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাশ, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সরকারি পি.সি. কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলী, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আছিফ উদ্দিন রাখীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পড়াশোনার ব্যয় নিয়ে পরিবারের দুশ্চিন্তা ছিল। এই বৃত্তি তাদের জন্য বড় সহায়তা ও অনুপ্রেরণা।

আরেক শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম বলেন, এই সম্মাননা ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাবে এবং সমাজের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর দায়িত্বও বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন উপজেলার ৪১৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে এককালী