বাগেরহাট :
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম দলীয় নেতাকর্মীদের নিয়ে রাখালগাছি ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করেছেন।
শনিবার (২৭ জুন) দুপুরে সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখের মায়ের, সৈয়দপুরে যুবদল নেতা মজনু শেখের পিতার এবং রসুলপুরে বিচারপতি সৈয়দ রেজাউল হকের পারিবারিক কবরস্থানে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফকির মাসুম বিল্লাহ, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম, শেখ হাসান আল মামুন বাপ্পি, শেখ সেলিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Recover your password.
A password will be e-mailed to you.