দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে শিক্ষা ও সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

28
মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থা, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, প্রধান শিক্ষক লিপীকা রানী, মো. ইউনুছ আলী আকন, মঞ্জুরুল করিম এবং মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মসিউর রহমান মাসুম

বক্তারা উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি, সামাজিক সমস্যা নিরসন এবং জনসেবার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া বাদশারহাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়জন ব্যবসায়ীর হাতে শুকনো খাবার ও আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন।