দৈনিক খুলনা
The news is by your side.

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল

26

পাইকগাছা :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আসর নামাজের পর পাইকগাছা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস), পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক, জেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব আবু মুসা সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মন্টু, আলাউদ্দিন রাজা, অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট সাইফউদ্দীন সুমন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, পৌর যুবদলের আহ্বায়ক জিএম রুস্তম, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, হুরায়রা বাদশা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, আবু হানিফ মিলন, রুবেল হোসেন ও এরশাদ আলীসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন পাইকগাছা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. আশরাফুল ইসলাম।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।