দৈনিক খুলনা
The news is by your side.

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

103

বটিয়াঘাটা :
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা-আশিক সড়কের দারুসসালাম মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে সন্দেহ হলে সেখানে গিয়ে এক ব্যক্তির মরদেহ দেখতে পান। পরে বিষয়টি বটিয়াঘাটা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ জানায়, প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বটিয়াঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।”