খুলনা :
খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি, জাবির আলীকে সিনিয়র সহ-সভাপতি, গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক, মাসুম বিল্লাহকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজী শহীদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
৫ সদস্যের আংশিক কমিটি
১. সভাপতি — শেখ নাদিমুজ্জামান জনি
২. সিনিয়র সহ-সভাপতি — জাবির আলী
৩. সাধারণ সম্পাদক — গোলাম মোস্তফা তুহিন
৪. প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক — মাসুম বিল্লাহ
৫. সাংগঠনিক সম্পাদক — গাজী শহীদুল ইসলাম
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেছেন।
এতে আরও জানানো হয়, ঘোষিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে খুলনা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।