দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাট জাতীয়তাবাদী ওলামা দলের সৌজন্য সাক্ষাৎ, বিএনপি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

50
ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরাসহ দলীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফকির শহীদুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাওলানা মুফতী মো. আবুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ কারী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌলভী আতাউর রহমানসহ নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে ওলামা দলের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।