দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে মাদক সেবনের অভিযোগে দুই যুবকের কারাদণ্ড

29
ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ফকিরহাট মডেল থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় কাজী আজহার আলী কলেজের পেছনের এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, আট্টাকী গ্রামের ইমন বিশ্বাস (১৯) এবং জুবায়েরুল ইসলাম (২৩)।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনার সময় ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।