রোববার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ৩৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) প্রবেশ পদে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ১০০ টাকা বেতনক্রমে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।
নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা গত ১ নভেম্বর সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর যোগদান করেন।
প্রশিক্ষণ শেষে সদ্য যোগদান করা ৩৩৯ জন কর্মকর্তাকে সরকারি কলেজে প্রভাষক পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।