দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে ভৈরব নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

23

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে। ব্যক্তিটির আনুমানিক বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কয়েক দিন আগের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার লোকজন নদীর দুই পাড়ে ভিড় করেন।