দৈনিক খুলনা
The news is by your side.

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে খুলনার প্রতিটি উপজেলায় সমাবেশ ও প্রতিরোধ মিছিলের কর্মসূচি ঘোষণা

2

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে খুলনা জেলার সকল উপজেলা ও পৌরসভায় আগামী ৭দিন প্রতিবাদ সমাবেশ ও প্রতিরোধ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিজ্ঞপ্তিতে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের এ কর্মসূচি সফলে সর্বাত্মক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

এসব কর্মসূচিতে জেলা বিএনপি’র দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকবেন।।