দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

28

দাকোপ :

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে খুলনার দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চালনা পৌরসভার ডাকবাংলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে দলীয় কার্যালয়ে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব আলামিন সানার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক সরদার, বেনী মাধব বিশ্বাস, আইয়ুব আলী কাজী, মহিদুল ইসলাম হাওলাদার, কামরুজ্জামান টুকু, ইমরান হোসেন পলাশ ও আব্দুর রউফ সরদার।

এ ছাড়া বিএনপি নেতা রহিম তালুকদার, হালিম হাওলাদার, শেখ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম মোল্লা, অমল গোলদার, আব্দুল বারিক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুল রাজ্জাক শেখ, মানস গোলদার, খান মনিরুল ইসলাম মনি, মালা কাজী, মঞ্জিলা বেগম, পারুল বেগম, খালেদা আক্তার, রাশিদা বেগম, তমালিকা ফেরদৌস, আফজাল সানা, কাশেম সানা, জুবায়দুর রহমান বুলবুল, দেলোয়ার হোসেন, আব্দুল রাজ্জাক মোল্লা, আজিম হাওলাদার, রাজু হাওলাদার, হাসমত খলিফা, তাহের শেখ, বাপ্পী কাজী, মোকলেছ তালুকদার, ইমন গাজী, মিনারুল শেখ, মেশকাত মোল্লা, গাজী তরিকুল ইসলাম, জিএম রুম্মান ও রবিউল ইসলাম মনাসহ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে তাদের উদ্বেগ ও প্রতিবাদ জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।