গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর উন্নয়ন সম্বৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে বাঁধাগ্রস্তকারীদের আটক করে আইনের আওতায় আনার আহবান
দাকোপে সন্ত্রাস বিরোধী মিছিলপূর্ব সমাবেশে মনিরুল হাসান বাপ্পী
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা জনগনকে সাথে নিয়ে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী সমর্থক কঠোরভাবে প্রতিহত করে প্রতিরোধ গড়ে তুলবে।
হাজার হাজার রাজনৈতিক কর্মী ছাত্র-জনতাকে হত্যা শুধু নয় গণহত্যাকারী খুনিকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে বিএনপি সরকার আলোচনা চলমান রেখেছে। কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে দলীয় কার্যালয়টি পুড়িয়ে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর উন্নয়ন সম্বৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে বাঁধাগ্রস্তকারী আওয়ামী সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র সন্ত্রাস প্রতিরোধ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, বিগত ১৭ বছরে দাকোপে একাধিক গায়েবী মামলা দিয়ে শত শত নেতাকর্মীদের জেল-জুলুম নির্যাতন করা হয়েছিল। যারা এই সকল কর্মকাণ্ডে জড়িত ছিলো তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখনই প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দাকোপ উপজেলাকে অত্যাধুনিক সুবিধাসহ ঢেলে সাজাতে চাইছেন, ঠিক তখনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ফ্যাসিস্টরা জ্বালাও পোড়াও করে এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করতে পরিকল্পিত ভাবে ধ্বংসত্বক কর্মকাণ্ড শুরু করেছে। এদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসন কে আরও বেশি কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।
বিএনপির নেতাকর্মীরা প্রতিটি এলাকায় সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে জড়িত দের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আবেগতাড়িত হয়ে কথা বলবেন না। সন্ত্রাসীর পরিচয় সে সন্ত্রাসী, তাকে আইনের আওতায় এনে কঠোরহস্তে দমন করতে হবে। বিগত ১৭ বছর যারা জুলুম নির্যাতন হয়রানি করেছে, যারা কেন্দ্র দখল করে বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছে তারা কিভাবে জনসম্মুখে এখনো হংকার দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভয়ভীতিকর পোস্ট করে আতঙ্ক ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।
তাদের পক্ষ নিয়ে যারা দালালী ও তদবির করবে, তাকেও আইনের আওতায় নিয়ে আসুন। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাই অতীতের সরকার ও বর্তমান সরকারের মধ্যে তুলনা করে কথা বলতে হবে। দেশ ও দেশের মানুষ যখন ১৭ বছরে নানা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিল, তা থেকে দেশকে গত ৭/৮ মাসে কোথায় নিয়ে এসেছে বিএনপি সরকার, এসব বিবেচনায় আনুন। এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক হওয়ার আহবান জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আইয়ুব হোসেন মোল্লা। উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সাবেক সদস্য সচিব আল-আমিন সানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরামুল সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম ও দীপক কুমার, শহিদুল ইসলাম, বাচ্চু ফকির, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আইয়ুব কাজী, বিল্লাল হোসেন মোল্লা ও হাফিজুর রহমান প্রমুখ।।