দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

22

খুলনা :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের মূল দর্শন ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। তাই জুলাই সংগ্রামের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে, যাতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বিফলে না যায়। দিবসটি কেবল আনুষ্ঠানিকভাবে পালন নয়, বরং ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান (ইনচার্জ) ড. মো. মঈন উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এস. এম. আতিয়ার রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান

এছাড়া শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন সিএসই বিভাগের শিক্ষক আহসান উল্লাহ এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাকিব

অনুষ্ঠানের শেষে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান (ইনচার্জ) মো. মোস্তাফিজুর রহমান দোয়া পরিচালনা করেন। পরে কেকেবিএইউর সিএসই বিভাগ নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।