দৈনিক খুলনা
The news is by your side.

কেসিসি ২ নং ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি গঠন

24

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার আওতাধীন কেসিসির ২ নং ওয়ার্ডসহ আটরা গিলাতলা ইউনিয়ন, যোগীপোল ইউনিয়ন এবং মহানগরের ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কেসিসি ২ নং ওয়ার্ড যুবদলের আংশিক কমিটিতে রাসেল মাহমুদকে আহ্বায়ক, মো. আল মামুনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মামুনুর রশিদ মুন্নাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নূর হোসেন বেগ, মো. সজিব খান, পারভেজ হোসেন বাবু, নকিবুর রহমান দুর্জয়, সাজ্জাদুল ইসলাম রাব্বি, জীবন হোসেন, মেহেদী হাসান সজিব ও মাহাবুব হোসেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।