খুলনা :
খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার খুলনা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন এবং খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, খাইরুজ্জামান শামীম, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট বজলুর রহমান রাজা ও হাবিবুর রহমান কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নিষ্ঠা, ঐক্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।