দৈনিক খুলনা
The news is by your side.

১৭ ও ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

14

খুলনা :

খুলনা নগরীর ১৭ ও ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের পৃথক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ছোট বয়রা সার্কিট হাউস মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের এবং রাত সাড়ে ৮টায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। এছাড়া মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু ও গোলাম জুলকার নাঈন উপস্থিত ছিলেন।

১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক বিল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সুমন মীর। ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মনিরুল ইসলাম হীরা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. নাজিম খান।

সভায় নেতৃবৃন্দ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।