দৈনিক খুলনা
The news is by your side.

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খুলনা মহানগরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

3

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে র‍্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন। তিনি বক্তব্য শেষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লা, মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল ও তামজীদ আহমেদ মিশুসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান শক্তি এবং আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ভূমিকা অপরিহার্য।

তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, উদ্দীপনা ও সাংগঠনিক শক্তি আরও জোরদার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।