দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

24

সাতক্ষীরা :

১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একাংশ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মৃণাল মণ্ডল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে বাইপাস সড়ক এলাকায় হঠাৎ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে মিছিল বের করেন। মিছিলে ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তনসংক্রান্ত বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কিছু দূর অগ্রসর হওয়ার পর মিছিলটি দ্রুত শেষ হয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর সাতক্ষীরা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।