দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

14

মোংলা :

মোংলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন।

শনিবার দুপুরে পৌর শহরের মাদ্রাসা রোডে চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রঙ পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও স্কুলব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাঙ্গালী ফাউন্ডেশনের (ঢাকা) অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় বাঙ্গালী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৪ সাল থেকে ফাউন্ডেশনটি সারাদেশে মানবিক সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।