দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় শিশু সুরক্ষা কমিটির সভা

31

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় শিশুদের নিরাপত্তা, অধিকার নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর এস.এম. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুমাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিশুদের সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিশু নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষক মাখন লাল সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, সফিকুল ইসলাম, অমিত শীল, এটিএম নাহিদুজ্জামান, দীপক কুমার মণ্ডল, মনি মোহন, লাবনী মণ্ডল, সুপ্রিয়া, প্রভাতী, স্বপ্না মণ্ডল, জয়াপ্রদা, প্রিথা মণ্ডল ও লিলিমা মণ্ডলসহ শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ।

সভা শেষে শিশুদের অধিকার রক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।