দৈনিক খুলনা
The news is by your side.

পশ্চিমবঙ্গে ‘এনকাউন্টারে’ হত্যার পর শুভেন্দুর হুমকি, ‘সব বাংলাদেশে ভাগো’

1

ভারতের পশ্চিমবঙ্গে ফের তথাকথিত ‘পুলিশি এনকাউন্টারে’ এক মুসলিম যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাজ্যের বীরভূম জেলার নানুরে রতন শেখ নামের ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। গত ছয় মাসে রাজ্যটিতে এটি পঞ্চম এনকাউন্টারের ঘটনা।

এদিকে, এই হত্যাকাণ্ডের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী চরম উসকানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে ‘সব বাংলাদেশে ভাগো’ বলে হুমকি দিয়েছেন। রাজ্যটিতে বেছে বেছে মুসলিমদের কথিত এনকাউন্টারের নামে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে বলে ইতিমধ্যেই জোরালো অভিযোগ উঠতে শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার নানুর থানা এলাকার সাঁতরা গ্রামের বাসিন্দা রতন শেখকে কথিত এনকাউন্টারে গুলিবিদ্ধ করার পর বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, নানুর, বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকায় রতন শেখের বিরুদ্ধে ১২টি মামলা ছিল এবং শুক্রবার বোলপুরের লায়েকবাজারের বটতলা এলাকায় সাদা পোশাকের তিন পুলিশ সদস্য তাকে গ্রেপ্তার করতে গেলে সে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে যায়। বাম হাঁটুর ওপরে গুলিবিদ্ধ ওই কনস্টেবল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তবে মানবাধিকার কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের অভিযোগ, আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে এবং আত্মরক্ষার একই ধরনের পুরনো গল্প সাজিয়ে বিজেপিশাসিত রাজ্যটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়ে কথিত এনকাউন্টারের নামে প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে বলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এদিকে, রবিবার কলকাতায় ছট পুজোর অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের কাছ থেকে রতন শেখের এনকাউন্টারে নিহত হওয়ার খবর শোনেন ‘বাংলাদেশ’ আতঙ্কে ভোগা শুভেন্দু অধিকারী। গঙ্গায় থাকায় তাঁর কাছে মোবাইল ফোন ছিল না বলে তিনি জানান। খবরটি শোনার পরই তিনি পুলিশের বিচারবহির্ভূত কর্মকাণ্ডকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলেন, “পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। বিশ্বজিৎকে যখন গুলি করেছিল, তখনই বিশ্বজিৎ-এর পাল্টা গুলি চালানো উচিত ছিল। হয়তো সে সময় পারেনি, কিংবা সময় দেয়নি। পুলিশকে গুলি করতে গেলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?”

এসময় শুভেন্দু চরম আক্রমণাত্মক ভঙ্গিতে সংখ্যালঘু বিদ্বেষী ও উসকানিমূলক মন্তব্য ছুড়ে দিয়ে বলেন, “বাংলায় ধর্ষক, খুনি ও গুন্ডাদের কোনো স্থান নেই। পুলিশকে কেউ গুলি করলে, ঘটনাস্থলে থাকা পুলিশই ব্যবস্থা নেবে। সব গুন্ডা এখান থেকে পালাও। সব ভাগো, বাংলাদেশ ভাগো। এখানে থাকতে হলে যা করার দরকার, আমি তাই করব।”

উল্লেখ্য, গত ছয় মাসে পশ্চিমবঙ্গে অন্তত পাঁচটি কথিত এনকাউন্টারের ঘটনা ঘটেছে। এর আগে গত ৮ জুলাই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রভাস মণ্ডল, ২৭ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ২৩ বছর বয়সী প্রহ্লাদ দাস, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সামাউন শেখ এবং সর্বশেষ গত ৯ নভেম্বর উত্তর দিনাজপুরে দিলীপ রায়কে একইভাবে ‘পালানোর চেষ্টাকালে পুলিশকে গুলি করার’ অভিযোগ তুলে হত্যা করা হয়। প্রতিটি ঘটনায় পুলিশের একই রকম বয়ান এবং শুভেন্দুর ‘বাংলাদেশে ভাগো’ জাতীয় বক্তব্য রাজ্যজুড়ে সংখ্যালঘুদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।