দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আমীর এজাজ খান

খুলনা-১

27

দাকোপ : 

প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। উপজেলা চত্বরে বৃক্ষরোপন করে খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। প্রাকৃতিক দুর্যোগের এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা পরিষদ আয়োজিত শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, আগামী প্রজন্মকে পৃথিবীতে বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নাই। দেশের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিতে হবে। বৃক্ষরোপণ করে দায়িত্ব শেষ করা চলবে না বৃক্ষকে লালন পালন করতে হবে।

০১ আগস্ট (শনিবার) সকাল ১১টায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু’র সভাপতিত্বে উপজেলা উপজেলা চত্বরে বৃক্ষরোপন ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মুমিনুর রহমান, দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাকির হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোজাফফর হোসেন, আল-আমীন সানা, দীপক কুমার সরদার, গাজী জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, আইয়ুব কাজী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম, এস এম ফয়সাল, গোলাম কাদের, বেনী মাধব বিশ্বাস, মানস গোলদার, সাইদুর রহমান সৌদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, ইয়ারুল ইসলাম রিপন, শেখ ফারুক, পীর আলী, প্রবীর মন্ডল, মোঃ সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার ইমরান হোসেন, সোহরাব হোসেন, ইয়াসিন আরাফাত, আমল গোলদার, দেলোয়ার হোসেন, গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক, রমজান আলী, প্রসেনজিৎ রায়, হাসমত খলিফা, আবু তাহের শেখ, জিএম রুম্মন, বাপ্পী কাজী, মিনারুল শেখ, আরিয়ান ফকির, রিয়াজ মোর্শেদ, হাবিবুর রহমান পাপ্পু প্রমুখ।

দাকোপ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫০০টি (এক হাজার পাঁচ শত) ফলজ গাছ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন।