খুলনায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের অভিষেকে প্রধান অতিথি এস এম মনিরুল হাসান বাপ্পী
খুলনা :
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) খুলনা মহানগর ও জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর ক্যান্টন থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম), খুলনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. মাসুম রশিদ এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব আবদুর রহমান। সঞ্চালনা করেন খুলনা জেলা কমিটির সভাপতি এস এম মোহাম্মদ আলী এবং যুগ্ম সম্পাদক মো. সফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী দেব প্রতিম হাওলাদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, ধর্ষণ, খুন, গুম ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে জনগণকে সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মো. খুরুশীদ আলম, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, মো. শওকত আলী বিশ্বাস (লাবু), সাইফুল ইসলাম বকসি, আরিফুল ইসলাম বিপ্লব, প্রকৌশলী মোহাম্মদ আলী, এম এন ইসলাম রনি, আব্দুল মান্নান, মো. আসাদুজ্জামান রাজু, তানভির তপন, নাসিফ ইকবাল, সাহারা বানু, মাশহারুল হক অর্ণব, এস এম শের আলী শেরবাগ, আকিব জাবেদ সবুজ, মো. সবুজুল ইসলাম, অ্যাডভোকেট স্বপন কুমার দাস, মো. আবুল কালাম আজাদ, দিনেশ চন্দ্র মল্লিক, সুকেশ সরকার, আবু হাসান, দ্বীপ বিশ্বাস, মো. হাবিবুর রহমান, ইমাম হোসেন, আল মামুন, তানভির, নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস, মো. জাহাঙ্গীর আলম, উত্তম কুমার, পিন্টু, আব্দুল আজিজ, ফেরদাউস, সোনিয়া আক্তারসহ অনেকে।