দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউতে এমবিএ ২য় ব্যাচের শিক্ষার্থীদের সাময়িক সনদপত্র প্রদান

22

খুলনা : 

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিগ্রিপ্রাপ্তদের হাতে সাময়িক সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান

এসময় তিনি ডিগ্রিধারীদের অর্জিত জ্ঞান দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানিয়ে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে এমবিএ ২য় ব্যাচের মোট ৮ জন শিক্ষার্থীকে সাময়িক সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে একজন শিক্ষার্থী সিজিপিএ ৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ অর্জন করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্তদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন এস. এম. আশরাফুল ইসলাম, মো. নাসিমুদ্দীন এবং শেখ রাজীব হোসেন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কোর্সের কো-অর্ডিনেটর ও প্রভাষক মো. মুবিনুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।