দৈনিক খুলনা
The news is by your side.

আশ্রয়প্রাপ্তরা পাসপোর্টের বিষয়ে আবেদন করতে পারেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

29
পলাতক, দণ্ডিত ও আশ্রয়প্রাপ্ত ব্যক্তিরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভারতে আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ব্যক্তিদের বন্দি বিনিময় চুক্তির আওতায় আসতে হবে।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন

সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতে পলাতক ও আশ্রয়ে থাকা শেখ হাসিনার পাসপোর্টের আবেদন সম্পর্কে তার কিছু জানা নেই। তবে বন্দি বিনিময় চুক্তির আওতায় পাসপোর্টের জন্য আবেদন করা যায় কি না, তা জানতে আইনের খুঁটিনাটি দিক পর্যালোচনা করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ।

এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের ডাক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। যারা ককটেল হামলা চালাচ্ছে, তারা সবাই দুষ্কৃতকারী। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।