দৈনিক খুলনা
The news is by your side.

রূপসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ

70

খুলনা :
খুলনা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১টায় রূপসা সরকারি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন এবং তাদের শিক্ষাজীবনে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ, খুলনার প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, এস এম শামীম কবির, জি এম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মোল্লা সাইফুর রহমান, মো. মনিরুজ্জামান লেলিন, জাফরী নেওয়ার চন্দন, আনোয়ার হোসেন বাবু, দীপক কুমার সরদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা আইয়ুব হোসেন, সাগর রহমান এবং ইয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সহজতর করা এবং বিদ্যালয় ও কলেজে যাতায়াতে সহায়তা করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।