দৈনিক খুলনা
The news is by your side.

মেসিকে নিয়ে প্রশংসায় এমবাপে, লক্ষ্য বিশ্বকাপ জয়

23

কাতার বিশ্বকাপের ফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হলেও কিলিয়ান এমবাপের কণ্ঠে এবার শোনা গেল লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা।

ফ্রান্স-ইরাক ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপে বলেন, “মেসি এমন একজন ফুটবলার, যাকে পুরো ম্যাচজুড়ে নজরে রাখলেও শেষ পর্যন্ত তিনি গোল করে বসবেন।”

তিনি আরও বলেন, “আপনি জানেন, সে সবসময় আপনার আশপাশেই কোথাও থাকবে এবং সুযোগ পেলেই গোল করবে।”

২০২৬ বিশ্বকাপে দুজনই নতুন নতুন রেকর্ডের পেছনে ছুটছেন। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এমবাপে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় আরও ওপরে উঠেছেন। অন্যদিকে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসিও স্পর্শ করেছেন নতুন এক মাইলফলক।

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন ফরাসি অধিনায়ক। এমবাপে বলেন, “আমার প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা।”

এ সময় তিনি মেসিকে ফুটবল ইতিহাসের “সেরাদের একজন” হিসেবে উল্লেখ করে বলেন, আর্জেন্টাইন মহাতারকার অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই।