দৈনিক খুলনা
The news is by your side.

প্রফেসর রেজাউল ইসলামের বক্তব্য প্রসঙ্গে খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ব্যাখ্যা

22
খুলনা :

সম্প্রতি কয়েকটি স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত প্রফেসর মোঃ রেজাউল ইসলাম–এর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়–এর এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন।

ডিসিপ্লিন প্রধানের (রুটিন দায়িত্ব) দায়িত্বে থাকা প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রফেসর রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে দাবি করেছেন যে, ডিসিপ্লিনে বিভিন্ন নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠার কারণে একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মতে, এ দাবি সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রফেসর রেজাউল ইসলাম ডিসিপ্লিন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের বহু আগ থেকেই ডিসিপ্লিনে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান, একাডেমিক নীতিমালা এবং প্রশাসনিক নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়ন হয়ে আসছে।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন কর্তৃপক্ষ মনে করে, নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টি কোনো একক ব্যক্তির অবদান নয়; বরং এটি দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক চর্চা ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালার ধারাবাহিক বাস্তবায়নের ফল।

বিজ্ঞপ্তিতে ডিসিপ্লিনের সুনাম, একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন বক্তব্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।