দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় ডিস কর্মী সব্বির হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

45

ফুলতলা:

ফুলতলা থানা পুলিশ ডিস কর্মী সব্বির হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২০ জুলাই) সকালে ফুলতলার গোডাউন ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফুলতলার দামোদর জমাদ্দারপাড়া এলাকার জাহাঙ্গীর জমাদ্দারের ছেলে মাহিম জমাদ্দার (৪০) এবং তার ভাই সিয়াম জমাদ্দার (১৮)

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টার দিকে গোডাউন ঘাট এলাকা থেকে ডিস কর্মী সব্বির হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মাহিম জমাদ্দার এবং ৩ নম্বর আসামি সিয়াম জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলার ২ নম্বর আসামি সিজান জমাদ্দারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় দামোদর জমাদ্দারপাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ডিস কর্মী সব্বির এবং তার দুই বন্ধু স্বাধীননিরব আহত হন। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সব্বির মারা যান।

এ ঘটনায় নিহত সব্বিরের বাবা গোলাম মোস্তফা সরদার বাদী হয়ে মাহিম জমাদ্দার, তার ছেলে সিজান জমাদ্দার, ভাই সুফিয়ান জমাদ্দারসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করেন।