দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় সিপিপি ইউনিট লিডারদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

30

পাইকগাছা (খুলনা) :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় পাইকগাছায় সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) ইউনিট লিডারদের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিআরসিএস খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস এ রহমান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, ডিএম নাজমুল আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রাজিব হুমায়ুন রাজু, খুলনা জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম, ইউএলও এবং এপিও।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিটের ৬০ জন সিপিপি ইউনিট লিডার অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিআরসিএস খুলনা জেলা ইউনিটের প্রোগ্রাম অফিসার মো. জহিরুল ইসলাম।

কর্মশালায় দুর্যোগকালীন প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, স্বেচ্ছাসেবী কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার উপায় নিয়ে মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও সম্পদ রক্ষায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, সমন্বয় এবং অভিজ্ঞতা বিনিময়ের কোনো বিকল্প নেই। দুর্যোগ ঝুঁকি হ্রাসে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।