দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছের পোনা ও গাছের চারা বিতরণ

27
পাইকগাছা (খুলনা) :

পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে মৎস্যচাষিদের মাঝে মাছের পোনা, খাদ্য ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া এবং পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, ইউপি সদস্য মশিউর রহমান মিলনসহ স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ৬ জন প্রদর্শনী মৎস্যচাষিকে মনোসেক্স তেলাপিয়া, টেংরা ও বাটা মাছের পোনা, সিপি ফিড এবং বিভিন্ন প্রজাতির সবজি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালি পুকুরে সমন্বিত মাছ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবারভিত্তিক আয়ও বৃদ্ধি পাবে।