দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

32

খুলনা:
“অশ্লীলতা নিপাত যাক, যাত্রা শিল্প মুক্তি পাক” স্লোগানকে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলায় নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়।

দাকোপ উপজেলা যাত্রা শিল্পী পরিষদের সভাপতি মানষ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌর বিএনপির সদস্য সচিব আলামীন সানা, খুলনা জেলা যাত্রা শিল্পী পরিষদের সভাপতি সৌমেন রায়, বটিয়াঘাটা উপজেলা যাত্রা শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক নিপেন্দ্র নাথ বিশ্বাস এবং দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মণ্ডল।

পরিষদের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দেবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন যাত্রাশিল্পী মৃণাল কান্তি রায়, অনুকূল শীল, আব্দুল রহিম গাজী, গোবিন্দ রায়, লক্ষ্মণ রায়, সঞ্জয় মণ্ডল, স্বপন কুমার সানা, জীবনানন্দ মণ্ডল (জীবন), কনিকা পোদ্দার ও ডা. দীপংকর মণ্ডল।

বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে অশ্লীলতামুক্ত করে সুস্থ সাংস্কৃতিক ধারায় ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে যাত্রাশিল্পের ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিল্পীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় নবগঠিত পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপজেলার বিভিন্ন এলাকার যাত্রাশিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।