দৈনিক খুলনা
The news is by your side.

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৮ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

34

সাতক্ষীরা :
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর সাকি পলাশসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) ভোররাত দেড়টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর সাকি পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান ও জিয়ারুল ইসলামসহ আরও কয়েকজন।

পুলিশ জানায়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাড়ির ছাদে গোপনে সভা অনুষ্ঠিত হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখান থেকে চেয়ারম্যান ওমর সাকি পলাশসহ ৮ নেতাকর্মীকে আটক করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান পরিচালনা করে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।