দৈনিক খুলনা
The news is by your side.

আনোয়ারুল আজীম হত্যা মামলায় শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত

24

ঢাকা :
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে কলকাতায় অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রোববার (২১ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অনীক আর হক। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান

এর আগে, ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে।

শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন এবং জামিনসংক্রান্ত রুলের শুনানি হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক সাংবাদিকদের জানান, আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত করা হয়েছে এবং এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টে শুনানির জন্য পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ মে আনোয়ারুল আজীম ভারতের কলকাতা সফরে যান এবং এক পরিচিত ব্যক্তির বাসায় অবস্থান করেন। পরদিন বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে তদন্তে জানা যায়, তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে সরিয়ে ফেলা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২২ মে মুমতারিন ফেরদৌস রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপহরণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৩ মে কলকাতার সঞ্জিভা গার্ডেন্স এলাকার একটি ফ্ল্যাটে আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়। ফ্ল্যাটটির সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে এ বিষয়ে তথ্য পায় কলকাতা পুলিশ, যা পরে বাংলাদেশ