দৈনিক খুলনা
The news is by your side.

২৬নং ওয়ার্ড যুবদলের সভায় বক্তব্য রাখলেন কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

30

খুলনা :

খুলনা মহানগর যুবদলের অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শেখ শাহরিয়ার সাদীর সভাপতিত্বে এবং সদস্য মো. ইয়াসির আরাফাত লিটনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ এবং খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এ ছাড়া খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, আমিন আহমেদ মিঠুসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য আরও জোরদার করতে হবে। এ জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।