দৈনিক খুলনা
The news is by your side.

সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে কেইউজে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

5

খুলনা : 

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, সদস্য মিঠুন মণ্ডল এবং মো. রেজাউল করিম নয়ন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সদস্য বাবুল আকতার, সাংবাদিক শহীদুল হাসান, রুহুল আমীনসহ ইউনিয়নের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সরকারি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, দাবি ও অভিযোগ তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।