দৈনিক খুলনা
The news is by your side.

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খুলনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বক্তব্য দেন বাপ্পী

36

খুলনা : 

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনায় আয়োজিত এ কর্মসূচিতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী

সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী নেতাকর্মীদের সংগঠিত ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান। তিনি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন।

খুলনা জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়।