সাতক্ষীরা :
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শহরের সুলতানপুর এলাকার একটি বাড়ি থেকে কাজী আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাস্টার শফিকুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আলমগীর হোসেন ও শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে সুলতানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা মামলার আসামি। তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।