দৈনিক খুলনা
The news is by your side.

সদর থানার দুই নেত্রীকে সতর্ক করলেন মহানগর মহিলা দল

8

খুলনা সদর থানা মহিলা দলের সভাপতি এড. জাহানারা পারভীন ও যুগ্ম আহ্বায়ক কাওসারী জাহান মঞ্জু কর্তৃক ২২নম্বর ওয়ার্ড মহিলা দলের সদস্য সাদিয়া নার্গিসকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদানকে সম্পূর্ণ বেআইনি ও শৃঙ্খলা পরিপন্থী ও এখতিয়ার বহির্ভুত বলে উল্লেখ করেছেন খুলনা মহানগর ও সদর থানা মহিলা দলের নেতৃবৃন্দ।

গত ১৩ সেপ্টেম্বর (রোববার) যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ জানান, নগর কমিটির সাথে কোনো প্রকার আলোচনা বা পরামর্শ না করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সংগঠনের বিধিমালার পরিপন্থী।

একই সাথে ভবিষ্যতের জন্য সদর থানা মহিলা দলের সভাপতি ও যুগ্ম আহ্বায়ককে এ ধরনের একতরফা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, আরএফ হাসনা হেনা, মিসেস মনি, নিঘাত সীমা, সালমা বেগম, শাম্মী চৌধুরী মলি, ওয়াহেদা পারভিন রুমানা, বিউটি আক্তার, লাভলী আক্তার ও হোসনে আরা চাঁদনীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

-খবর বিজ্ঞপ্তি