দৈনিক খুলনা
The news is by your side.

শিল্পনগরী খুলনার পাটকল চালুর মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা পাবে

মহান মে দিবস উপলক্ষে খুলনা জেলা শ্রমিকদলের র‍্যালীপূর্ব সমাবেশে বক্তরা

13

শ্রমিকের রক্ত ঘামের বিনিময়ে একটি রাষ্ট্রের অবকাঠামো নির্মিত হয়। অথচ, বিগত দিনে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি রাস্ট্র পরিচালনার পেয়ে মাত্র ২ মাসেই শ্রমজীবী ও কর্মজীবীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করছে। বিএনপি সরকার মনে করে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার।

বক্তরা বলেন, প্রতিটি সরকার শ্রমিক সমাজের অধিকারের কথা বলেছেন, কিন্তু তাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে রাষ্ট্রীয় শক্তি সচেষ্ট ছিলো না। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার শ্রমিক সমাজকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

বক্তরা আরও বলেন, শিল্প অঞ্চল খুলনার পাটকল সহ দেশের শিল্প কলকারখানা বন্ধ করে দিয়ে প্রভু রাষ্ট্র কে খুশি করে ক্ষমতার মসনদ টিকিয়ে রেখেছে ছিলো আওয়ামী। পরিবহনসহ প্রতিটি সেক্টরকে চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছিল তারা। গার্মেন্টস শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাই শ্রমিকদের অধিকার রক্ষায়, পাট শিল্প ও গার্মেন্টস শিল্পকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহান মে দিবস উপলক্ষে খুলনা জেলা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‍্যালী সকাল ১১টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল কুমার সাহার সভাপতিত্বে ও জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

শ্রমিক দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, রুপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা শ্রমিক দলের আহবায়ক সরদার ফারুক আহমেদ, এসএম কামরুজ্জামান, উত্তর রুপসা থানা শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিন লাবু, কয়রা উপজেলা শ্রমিক দলের সভাপতি আকবর হোসেন খান, ফুলতলা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোড়ল, দিঘলিয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি খায়রুল ইসলাম মল্লিক, ইলিয়াস হোসেন ভুইয়া, দাকোপ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোল্যা আব্দুর রাজ্জাক, বটিয়াঘাটা উপজেলা শ্রমিক আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, বটিয়াঘাটা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ নাজমুল হাসান, দাকোপ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আজিম হাওলাদার, পাইকগাছা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক শংকর সরকার, চালনা পৌর শ্রমিকদলের আহবায়ক মোঃ মেশকাত হোসেন, রুপসা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী শেখ, পাইকগাছা উপজেলা শ্রমিক দলের প্রথম যুগ্ম আহবায়ক এসএম মশিউর রহমান মিলন, কয়রা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, ফুলতলা উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব তুহিন খন্দকার, আবু বক্কার মোল্যা, মতিয়ার রহমান, আব্দুল হালিম, সিমান্ত মন্ডল, লাভলু শেখ, জালাল হাওলাদার প্রমুখ।