দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

30

বেনাপোল :

যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) শিশুটির মা শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু করে অভিযুক্তকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা সদরের আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারে উভয় পরিবারের বসবাস। অভিযোগে বলা হয়েছে, গত ২৬ জুন গভীর রাতে শিশুটির মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত কিশোর শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানায়।

অভিযোগের ভিত্তিতে বুধবার শার্শা থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টারের ২৪ নম্বর কক্ষ থেকে অভিযুক্তকে আটক করে।

আটক কিশোর শার্শা উপজেলার গোগা গ্রামের হারুন অর রশিদের ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, মামলার পর অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।