চুলকাটি :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের নবনিযুক্ত চেয়ারম্যান ফারুখে আযম মো. আব্দুস ছালামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় শিক্ষক নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান, বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. হুমায়ুন কবির শেখ, সাধারণ সম্পাদক মিফতা উদ্দিন, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামপাল এসএসসি কেন্দ্রের কেন্দ্র সচিব মো. মতলুব হোসেন, কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার পাল, বেতাগা এসএসসি কেন্দ্রের কেন্দ্র সচিব পীযুষ কান্তি সরকার, লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলের প্রভাষক শেখ আল ইমরান এবং চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চুলকাটি এসএসসি কেন্দ্রের কেন্দ্র সচিব গাজী মো. মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা।
মতবিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা বোর্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে নবাগত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন।
জবাবে চেয়ারম্যান ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, শিক্ষা বোর্ডের সকল কার্যক্রম স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের জন্য নকলমুক্ত, প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, শিক্ষা বোর্ডের সেবাসমূহকে পর্যায়ক্রমে আরও ডিজিটালাইজড করা হবে, যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পেতে পারে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভা শেষে শিক্ষক নেতৃবৃন্দ নবাগত চেয়ারম্যানের সফলতা কামনা করেন এবং শিক্ষা খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।