দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

19

মোংলা :
জুলাই শহীদ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং জুলাই যোদ্ধারা। মোংলায় কাগজ-কলমে জুলাই যোদ্ধার সংখ্যা সাতজন।

বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে আত্মত্যাগকারীদের জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের প্রায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। একই সঙ্গে জুলাইকে নতুন বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

জুলাই যোদ্ধারা বলেন, জীবন বাজি রেখে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং ভবিষ্যতেও দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকবেন।