দৈনিক খুলনা
The news is by your side.

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে ওবিই কারিকুলাম রিভিউ ও উন্নয়নবিষয়ক কর্মশালা

38

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘ওবিই কারিকুলাম রিভিউ অ্যান্ড ইমপ্রুভমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের এই উদ্যোগের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের জন্য সমসাময়িক জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক ও ফলাফলভিত্তিক (OBE) পাঠ্যক্রম প্রণয়ন সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. সারওয়ার জাহান।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে ওবিই কারিকুলাম পর্যালোচনা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. রজ্জব আলী এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবিয়ার রহমান।

অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক জয়ন্তী রায়। এতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।