দৈনিক খুলনা
The news is by your side.

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমলো

10
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৩০ জুন) বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ মূল্য ৩০ জুন রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে গত মে মাসে ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এ দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে হস্তান্তর করা হয়। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিইআরসি ফার্নেস তেলের দাম নির্ধারণ করে এবং এবার চতুর্থবারের মতো মূল্য সমন্বয় করা হলো।