দৈনিক খুলনা
The news is by your side.

বিডব্লিউসিসিআই-এর প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহামদের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

4

খুলনা :

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সেলিমা আহামদ-এর স্মরণে শোকসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) আসরের নামাজের পর খুলনা নগরীর নিরালা এলাকার তামান্না টাওয়ারে বিডব্লিউসিসিআই খুলনা বিভাগের নিজস্ব কার্যালয়ে এ শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডব্লিউসিসিআই খুলনা বিভাগের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মরহুমার কর্মজীবন, নারী উদ্যোক্তা উন্নয়নে তাঁর অবদান এবং সংগঠন গঠনে তাঁর ভূমিকার স্মৃতিচারণ করেন লুৎফুন হক পিয়া, নীরা নেওয়াজ, মনোয়ারা শিউলি, লায়লা, মদিনা মনোয়ারা, হাকিম মতিয়ারা, গুলশান আরা জুলি, আঞ্জু মনোয়ারা মুন্নী, লিলি, সেলিনা আক্তার শিলা, কাজী রীনাতারানা তাবাসসুম সোভা

বক্তারা বলেন, সেলিমা আহামদ দেশের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও সাহসী উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকসভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।