দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় লিডার্সের ‘ব্রিজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

21

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর উদ্যোগে ‘বিল্ডিং রেজিলিয়েন্স থ্রু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড জেন্ডার এমপাওয়ারমেন্ট (ব্রিজ)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লিডার্সের পরিচালক মোহন কুমার মণ্ডল

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানাপীযুষ কান্তি মণ্ডল

সভায় প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী শারমিন আরা লিনা। এছাড়া বক্তব্য দেন প্রধান শিক্ষক আমিনুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেননজরুল ইসলাম, সাংবাদিক মো. আব্দুল আজিজস্নেহেন্দু বিকাশ, প্রকল্প কর্মকর্তা এসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন এবং অনন্যা বৈরাগী

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সদস্য, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় লিডার্সের পরিচালক মোহন কুমার মণ্ডল জানান, দাতা সংস্থা ইনকোটা জার্মানি (INKOTA Germany)-এর আর্থিক সহায়তায় ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরআনুলিয়া, খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্করসোলাদানা, এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটাচরদুয়ানী ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হবে। এ প্রকল্পের মাধ্যমে মোট ৬২ হাজার ৪৭২ জন প্রত্যক্ষ উপকারভোগী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় আসবেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।