দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

38
পাইকগাছা :
খুলনার পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ” হাত ধোয়ার নায়ক হোন ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও স্কুল শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাইমারী শিক্ষক প্রশিক্ষণ কর্মকর্তা আজহারুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রাণ কৃষ্ণ দাশ