পাইকগাছা :
খুলনার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি এবং সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সমিতির সভাপতি অমরেশ কুমার মণ্ডল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান লিটু, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, সমিতির উপদেষ্টা কার্তিক দেবনাথ, সহ-সভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, উত্তম দেবনাথ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, ইকরামুল ইসলাম সবুজ, শামীম আহমেদ ও রানা হামিদসহ সমিতির সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Recover your password.
A password will be e-mailed to you.